ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত মুহিত

    দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত মুহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণ ও অসুস্থতা জনিত কারণে প্রায় দুই বছর সিলেটে যাননি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পৈতৃক বাড়িতে ফেরেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আপ্লুত দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ শুভাকাঙ্ক্ষীরা।

    সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রায় দুই বছর পর সিলেট ফিরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচছা এবং ভালোবাসায় সিক্ত হন এই বর্ষীয়ান রাজনৈতিক।

    রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আবুল মাল আবদুল মুহিতকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ চেয়ারম্যান, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ-সভাপতি আসাদ উদ্দীন আহমদ, আওয়ামী লীগ নেতা আ স ম মিসবাহ, আব্দুর রহমান জামিল, মোবাশ্বির আলী, এস এম নুনু মিয়া চেয়ারম্যান, অ্যাডভোকেট আজমল আলী, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

    সোমবার সন্ধ্যা থেকে সাবেক অর্থমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন তারা।

    রাত সাড়ে আটটায় বিমানবন্দর থেকে সিলেট নগরের ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের বাসায় যান সাবেক অর্থমন্ত্রী মুহিত। সেখানেও তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    গত ৫ মার্চ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। সেখানে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে সোমবার রাতে সিলেট নগরের হাফিজ কমপ্লেক্সস্থ তার পৈতৃক বাড়িতে ফেরেন।

    সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত বলেন, দীর্ঘদিন ধরে তিনি সিলেটে আসার ইচ্ছা পোষণ করছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছিলো না। এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট আসলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ