ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন: রাষ্ট্রপতি

    খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন: রাষ্ট্রপতি
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোক্তা অধিকার সার্বজনীন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন বলে আমি মনে করি।

    মঙ্গলবার (১৫ মার্চ) ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস- ২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন তিনি।

    রাষ্ট্রপতি বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষ্যে আমি ভোক্তাসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

    তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিপণনসহ প্রতিটি ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করা অত্যাবশ্যক। তাই খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন বলে আমি মনে করি।

    রাষ্ট্রপতি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল প্রতিরোধের পাশাপাশি খাদ্য পণ্যের মজুতদারি ও বাজার ব্যবস্থার সার্বিক তদারকিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

    আবদুল হামিদ বলেন, ভোক্তা অধিকার সার্বজনীন। পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন করেছে। আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভোক্তাসাধারণের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করবে- এ প্রত্যাশা করি।

    এ সময় রাষ্ট্রপতি ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ