ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

    সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নীতিমালা অনুযায়ী কোনো ধরনের সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। তবে যারা নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হবে, তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবে না।

    দুদিনের উত্তরাঞ্চল সফরের শেষদিনে সোমবার রাতে (১৪ মার্চ) সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মানবিকতা সততা দিয়ে উঁচুমানের মানুষ হও।  ৭৫ এ বঙ্গবন্ধুকে নৃশংসভাকে ভাবে হত্যা করা হয়েছিল। তার আদর্শ অনুসরণ করে তোমরা বিশ্ব নাগরিক হবে।

    এ সময় করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    তিনি আরও বলেন,  গত বছর আমি পত্রিকায় পড়েছি এখানকার ৪০ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। আমি তোমাদের কথা শুনতে চাই। আমি আলাদাভাবে আবার আসব। তোমাদের সঙ্গে কথা বলব।  

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রমুখ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ