ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • রকেট হামলায় নিহত হাদিসুরের জানাজার প্রস্তুতি চলছে

    রকেট হামলায় নিহত হাদিসুরের জানাজার প্রস্তুতি চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে গত ৩ মার্চ রকেট হামলায় নিহত হাদিসুরের জানাজার নামাজের আগাম প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এলাকাবাসী।

    মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পাশের মাঠে অনুষ্ঠিত হবে।

    নিহত হাদিসুর রহমান আরিফের মরদেহ সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরে রাত পৌনে ১০টার দিকে তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলায় মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। তার জানাজার সর ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ