স্বাধীনতা পদক পেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ উদ্দিন আহমেদ
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পাঁচ জন। এদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী , শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া একই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ এবং মরহুম সিরাজুল হক পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব স্বাধীনতা পদক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে।
‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। ‘সাহিত্যে’ মরহুম মো. আমির হামজা এবং ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
এমইউআর