ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ঈদের ছুটি বড়ানোর দাবি

    বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

    বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা
    স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে বাড়তি ছুটির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১০ মে) সকাল ৮টা থেকে বিশ্বাসপাড়া এলাকার স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

    কালিয়াকৈরে থানার উপ পরিদর্শক (এস আই) জুয়েল হাসান এ তথ‌্য নিশ্চিত করে জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

    বিক্ষোভরত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজও সকাল ৮ টায় কাজে আসেন তারা। কাজে যোগদান করার পরে জানতে পারেন ঈদে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে। পরে কাজ বন্ধ করে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর তারা সড়ক ছেড়ে কারখানার সামনেই বিক্ষোভ করতে থাকেন।

    ওই কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাদের ঈদের ছুটি দিয়েছে ৩ দিন। কিন্তু কমপক্ষে আমাদের ১০ দিনের ছুটি দিতেই হবে। ১০ দিনের ছুটি না দিলে এই বিক্ষোভ চলতেই থাকবে।’

    অপর একজন শ্রমিক বলেন, 'আমরা তিন দিনের ছুটি বাড়ানো জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে নামেন'।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ