ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • কোটি টাকা পাচ্ছে হাদিসুরের পরিবার

    কোটি টাকা পাচ্ছে হাদিসুরের পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফের পরিবারকে প্রায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শিপিং করপোরেশন।

    বুধবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, ঢাকা থেকে সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের নিথর দেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। পরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হন হাদিসুর।

    ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে।

    উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ