ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • 'যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি'

    'যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধে না।' বুধবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ‘গ্লোব জি ১২০টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কিন্তু যদি কখনও আমরা আক্রান্ত হই, আমাদের নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দক্ষতা অর্জন করতে হবে।

    বিমান বাহিনীর সদস্যদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান।

    প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময় প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধ শিক্ষা সব শিক্ষাই গ্রহণ করতে হবে। সেজন্য আমি সব সময় প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দেই।

    বিমান বাহিনীর কাজের প্রশংসা করে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময়ে আপনারা দেশ ও জনগণের সেবায় যেভাবে আত্মনিয়োগ করেছেন তা নিঃসন্দেহে ধন্যবাদ ও প্রশংসার দাবি রাখে।

    জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বিমান বাহিনীর সদস্যদের কাজের প্রশংসা করে তিনি বলেন, আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আপনাদের কাজ করতে হয়। সেই বিষয় বিবেচনা করে আমি সব সময় মনে করি আমাদের প্রতিটি বৈমানিক, প্রতিটি সদস্য, প্রত্যেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পাক। এর প্রতি আমি সব সময় গুরুত্ব দেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ