ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার

     পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই ১০ করোনা রোগীর মধ্যে সাতজনকে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে। সকালে হাসপাতাল থেকে এ সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। 

    এরপর সেখান থেকেই পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। বাকি তিনজন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর এ তিনজনকেও গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে । 

    সোমবার গ্রেফতার সাতজন হলেন ভারতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মণিমালা দত্ত, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার, খুলনা সদর উপজেলার বিবেকানন্দ, খুলনার পাইকগাছা উপজেলার ডামরাইল গ্রামের আমিরুল সানা, খুলনার রূপসা উপজেলার সোহেল সরদার এবং যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা। 

    সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার শেফালি রানী সরদার, যশোর সদর উপজেলার  পাঁচবাড়িয়া গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা ও যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তাদেরও গ্রেফতার করা হবে।  গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে যশোর জেনারেল হাসপাতাল থেকে ১০ করোনা রোগী পালিয়ে যান। পালানোদের মধ্যে সাতজন ছিলেন ভারত থেকে আক্রান্ত হয়ে আসা।

     বাকি তিনজন দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পালিয়ে যাওয়া করোনা রোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আবার যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে ভর্তি করে। এ ব্যাপারে গত শনিবার যশোর কোতোয়ালি থানার পুলিশ সংক্রামক রোগ প্রতিরোধ আইনে আদালতে একটি আবেদন দাখিল করলে আদালত রবিবার ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

     সোমবার হাসপাতাল থেকে সাতজন রোগীর ছাড়পত্র দেওয়া হলে তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বাকি তিনজনের ছাড়পত্র দেওয়া হলে তাদেরও গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ