ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে

    মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শীত পেরিয়ে গ্রীষ্মের তাপদাহ বইতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায়। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে উপর দিয়ে বয়ে গেছে।

    বুধবার (১৬ মার্চ) রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

    আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সিলেটে ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের তাপমাত্রা বেড়েছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস।’

    তিনি বলেন, ‘এই মৌসুমের রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির দিনও সারাদেশের তাপমাত্রা বেড়েছে। আজকে দেশের প্রায় সব বিভাগের জেলাগুলোতেই তাপমাত্রা বেড়েছে। তবে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

    আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘নিরক্ষীয় ভারত ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এবং তা বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। পশ্চিম লঘুচালের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ