ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • টানা ছুটিতে পাটুরিয়ায় তীব্র যানজট

    টানা ছুটিতে পাটুরিয়ায় তীব্র যানজট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিন দিনের ছুটিতে পাটুরিয়া-দৌলতদিয়ার উভয় ঘাট এলাকায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

    বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু-দিবস, শবেবরাত ও সাপ্তাহিক ছুটিতে ঘরমুখো মানুষের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। দীর্ঘ সময় ধরে দুই সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ।
     

     
    আরিফ নামের যাত্রী জানান, দীর্ঘদিন পর টানা ছুটিতে বাড়ি যাচ্ছি। তবে রাতভর পাটুরিয়া এসে যানজটের মধ্যে রয়েছি। এ ভোগান্তি বলার মতো নয়।
     
    মারুফ হোসেন জানান, ১০ ঘণ্টাতেও পার হতে পারি নাই ৩০ মিনিটের রাস্তা। ছেলেমেয়ে নিয়ে খুব ভোগান্তির মধ্যে রয়েছি। এদিকে ঘাট এলাকায় নেই কোনো যাত্রী সুবিধা।
     

     
    ঘাট ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ