ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

    আমতলীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও  জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শিশু সমাবেশ ও র‌্যালী, আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    সকাল ১০ টায় শিশু সমাবেশ ও র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরুকরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে শেষ হয়। পৌরসভা চত্ত্বরে  পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সভাপতিত্বে  ১০২ পাউন্ডের কেক কেটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়।

    পৌর চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আবদুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাড: এম এ কাদের মিয়া, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ