ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৭১ পাউন্ডের কেক বানালেন কলেজছাত্রী

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৭১ পাউন্ডের কেক বানালেন কলেজছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল আকৃতির একটি কেক বানালেন বরগুনার কলেজছাত্রী ফারজানা জাহান তৌমি। ৭১ পাউন্ডের কেকটি বানাতে পুরো একদিন সময় লেগেছে তার। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই এই আয়োজন বলে জানান তিনি।

    ফারজানা জাহান তৌমি বরগুনা পৌর শহরের পুলিশ লাইন্স এলাকার কাজী মাহবুবুর রহমানের মেয়ে। দুই বোনের মধ্যে তৌমি ছোট। তিনি ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। বর্তমানে তিনি কম্পিউটার টেকনোলজি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্রী।

    করোনার শুরুর দিকে লকডাউনের সময় অনলাইনে ফুড আইটেম বিক্রি শুরু করেন ফারজানা জাহান তৌমি। এরপর মায়ের কাছ থেকে কেক বানানো শিখে ফেসবুকে ‘কেক ক্রাফট’ নামে একটি পেজ খুলে চালান ফুড সার্ভিস। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ সকল সামাজিক আয়োজনে সুনাম কড়িয়েছে তৌমির কেক। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টানা একদিনের প্রচেষ্টায় ৭১ পাউন্ডের কেক তৈরি করেছেন তিনি। 

    ফারজানা জাহান তৌমি বলেন, বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি। তার সম্পর্কে শুনে এবং বই পড়ে তাকে জেনেছি। আজ তার ১০২তম জন্মবার্ষিকী, তাই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কেকটি বানিয়েছি। আমাদের স্বাধীনতা ও বিজয় দুটিই হয়েছিল ১৯৭১ সালে। যেহেতু বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা, তাই ৭১ সংখ্যাটাই বেছে নিয়েছি। আগামী বছর বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকীতে ১০৩ পাউন্ডের কেক বানাতে চাই। 

    তৌমির মা নাজমা রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আমার ছোট মেয়ে ৭১ পাউন্ডের কেক বানিয়েছে। এতে নিঃসন্দেহে আমি গর্বিত। 

    তিনি বলেন, প্রথমে যখন তৌমি অনলাইনে কেক বিক্রি করত, তখন বিষয়টি আমি সহজভাবে নিতে পারিনি। পরে যখন ওর বানানো কেক সাড়া ফেলতে শুরু করল, তখন আমি আর ওকে আটকাইনি। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতেও ৭৫ পাউন্ডের কেক বানিয়ে সাড়া ফেলেছিল সে।

    পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তৌমির বানানো কেকটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ