ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

    রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিলো। বাসটি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

    এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে একজন বাসের যাত্রী ও একজন ট্রাকের চালক কিংবা হেল্পার হবেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ