ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন

    মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় প্রথম হয়েছেন পাবনার মিশরী মুনমুন। তার এ কৃতিত্বে পাবনাজুড়ে চলছে খুশির আমেজ।  সাধারণ পরিবারের মেয়ে মুনমুনের অসাধারণ ফলাফলে ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজকে সারা দেশে আরও একবার আলোচনায় নিয়ে এসেছে।


    একান্ত সাক্ষাৎকারে মিশরী মুনমুন জানিয়েছে তার সাফল্যের কথা। জানিয়েছেন গৌরবার্জনের নেপথ্যের কথা। 


    প্রসঙ্গত, মিশরী মুনমুন ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি ৮৭.২৫ নম্বর পেয়ে সারা দেশের সব মেডিকেল ভর্তিচ্ছুদের মধ্যে মেধা তালিকায় প্রথম হন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল মিলিয়ে তার প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।

    মিশরী পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সুযোগ পেয়েছেন তার পছন্দের শীর্ষে থাকা ঢাকা মেডিকেল কলেজে পড়ার।

    মেধাবী এই ছাত্রীর বাড়ি পাবনার সদর থানার রাধানগরে (নারায়ণপুর)। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি গোল্ডেন জিপিএ পেয়ে পাস করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ