ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

    সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক আমাদের নতুন সময়’র প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আব্দুল্লাপুরের নিজ বাসায় প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিলেন সাংবাদিক নুরু। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে নেওয়া হয় রাজধানীর উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আবুল বাশার নুরুর বন্ধু ও ঘনিষ্ঠজন জ্যেষ্ঠ সাংবাদিক আশীষ কুমার দে গনমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নুরু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন।

    জানা গেছে, উত্তরায় প্রথম জানাজার নামাজের পর সাংবাদিক নুরুর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানা দ্বিতীয় জানাজার নামাজ ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ফরিদপুরের নিজ গ্রামে। শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ