ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

    আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমালোচনার পর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া বিতর্কিত ব্যক্তি মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। আজ শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করার পর সাহিত্যে আমির হামজার পুরস্কার প্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে সাহিত্যাঙ্গনের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরস্কার নিয়ে তীর্যক মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    মো. আমির হামজা একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে মাগুরার শ্রীপুরে গড়ে ওঠা শ্রীপুর বাহিনীর একজন সদস্য। তার উল্লেখযোগ্য তিনটি বই হচ্ছে ‘বাঘের থাবা’, ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব’ এবং ‘একুশের পাঁচালি’। তার এই তিনটি বই প্রকাশিত হয়েছে যথাক্রমে ২০১৮, ২০২০ এবং ২০২১ সালে।

    বিষয়টি সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বুধবার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করা হচ্ছে। আমির হামজার লেখা পর্যালোচনা করা হচ্ছে।

    এর আগে ২০২০ সালের সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এস এম রইজ উদ্দিন নামে এক ব্যক্তিকে। ওই বারও পুরস্কার প্রদানকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হলে সরকার রইস উদ্দিন এর পুরস্কার বাতিল করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ