ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে:শিক্ষামন্ত্রী

    শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে:শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো কারণ না থাকায় চলমান শিক্ষা প্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু রাখার নিশ্চয়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    দীপু মণি আরো বলেন,  যে কোনো দুর্যোগকালিন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ব্ল্যান্ডড ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার। এই জন্য টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।


    তিনি আশা করছেন, চলতি মাসেই তার অনুমোদন পাওয়া যাবে। ফলে অনলাইন এবং অফলাইন এই দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

    শুক্রবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের একধিক মন্ত্রনালয় কাজ করছে। এরইমধ্যে বাজার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে ফিরেছে বলে দাবি করেন, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

    এসময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরী চিকিৎসক, নারী নির্যাতন প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালের পিপি সাইদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ