ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে : সিইসি

    সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে : সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। 


    শুক্রবার (১৮ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি একথা বলেন। সিইসি বলেন, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। 


    আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমত ও আন্তরিকভাবে চেষ্টা করব। 


    ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারি নি। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ