ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • এক শিক্ষাবর্ষে করোনাকালীন ঘাটতি কাটিয়ে ওঠা যাবে না: শিক্ষামন্ত্রী

     এক শিক্ষাবর্ষে করোনাকালীন ঘাটতি কাটিয়ে ওঠা যাবে না: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনাকালীন পড়ালেখার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। তবে এক শিক্ষাবর্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে না।

    ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমান বন্দরে যাত্রা বিরতীকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

     

    সেসময় ডা. দীপু মনি আরও বলেন, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনাকালে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীকে লেখাপড়ায় সংযুক্ত রাখা হয়েছে।

    এছাড়া করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক সহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

    সেসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও একই মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ