ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় প্রেমিকার সাথে অভিমান কিশোরের আত্মহনন

    পাথরঘাটায় প্রেমিকার সাথে অভিমান কিশোরের আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিকার সাথে অভিমান করে বরগুনার পাথরঘাটায় রুবেল (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল করে লাশ ময়না তদন্তে পাঠিয়েছে।

    রুবেল একই এলাকার আ. জলিল মিয়ার ছেলে। রুবেল একটি বেসরকারি কোম্পানীর ট্রাকের সহকারি হিসেবে চাকুরী করতেন। প্রেমিকা জাকিয়ার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের দক্ষিন পাথরঘাটা গ্রামে, তার বাবার নাম মো. জামাল হোসেন বলে জানা যায়।

    রুবেলের বড় ভাই সোহেল ও ছোট বোন মিম জানায়, প্রতিদিনের মতো বাড়ির সকলে সকাল বেলা ঘূম থেকে উঠলেও রুবেল ঘূম থেকে না ওঠায় দরজা ধাক্কা ধাক্কি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় বেড়ার ফাঁক দিয়ে গলায় রশিদিয়ে ঝুলন্ত  অবস্থায় দেখতে পায়।

    পরে দরজা ভেঙ্গে রুবেলের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    তারা আরও বলে, দীর্ঘদিন ধরে জাকিয়া আক্তার নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রুবেল ওই মেয়েকে বিবাহ করতে চাইলে মেয়ের বোন জামাই রুবেলের নিকট ২ লাখ টাকা চায়। ২ লাখ টাকা দিলে তার শ্যালিকার সাথে রুবেলের বিয়ে দিবে। টাকা দিতে অস্বীকার করে এবং প্রেমিকা জাকিয়া আক্তার বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করে। ঘরের খাটের উপর একটি চিরকুট লিখে যায় রুবেল। তবে ওই চিরকুট পুলিশ উদ্ধার করতে পারেনি।

    পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, মরদেহ সুরাতহাল করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত এবং চিরকুট উদ্ধারে চেষ্টা চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ