ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • সুন্দরগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

    সুন্দরগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার বিকালে পুরাতন উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামন হতে গণিকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার। গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।  

    জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান ক্ষেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারের ধান ক্ষেতে আ’লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গনি ওই প্রতিবন্ধি গৃহবধূকে জোর পূর্বক পাশ্ববর্তী ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধি গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

    দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসি ও গৃহবধুর স্বামী বিষয়টি তাকে জানিয়েছে। আগামী ২৪ মার্চ উপজেলা আ’লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই এলাকায় যাওয়া হয়নি।

    থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে।  প্রতিবন্ধি গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।


    হযরত বেল্লাল/ সুন্দরগঞ্জ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ