ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমরা নির্বাচন ভয় পাই না : পরিকল্পনামন্ত্রী

     আমরা নির্বাচন ভয় পাই না : পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা কখনো নির্বাচন ভয় পাই না। আওয়ামী লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই। আমরা গর্বিত জাতি। আমরা রাজনীতি ভয় পাই না। 

    শনিবার (১৯ মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনীতি কোনো ঘৃণার বিষয় নয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করে গর্বিত। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু স্বাধীনতা অর্জনেই নয়, দেশ গড়ার পেছনেও অগ্রণী ভূমিকা রেখেছে। 

    এম এ মান্নান বলেন, আমরা জাতি হিসেবে এক। আমাদের মাতৃভূমি, মাতৃভাষা, সংস্কৃতিতে ধরে রাখতে জাতীয় ঐক্যের প্রয়োজন। অনেকেই অবৈধভাবে মসনদে বসার চেষ্টা করে, কিন্তু শেখ হাসিনা সরকারের সেই বাসনা নেই। যদি কেউ ক্ষমতায় আসতে চায় তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে আসতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অনেক জাতির জন্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষণীয়। নিউইয়র্কের বিশাল ঝড়ের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।

    সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় এক কথা বলেন- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। 

    বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ আহমেদ বলেন, পরিসংখ্যান ছাড়া একটি দেশের উন্নতি হলেও আশানুরূপ উন্নতি হবে না। খবরের কাগজ দেখলেই বাংলাদেশের উন্নয়নের পরিসংখ্যান দেখা যায়। আমার অনেক দিনের শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি যেখানে মেয়েদের অংশগ্রহণের বেশি সুযোগ থাকে সেখানে দ্রুত উন্নতি হয়। বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ সরকারের উচিত তাদের জন্য আরও বেশি কাজ করা।

    সভায় ড. মোহা. মুজিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন  শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শফিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলমগীর কবির প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ