ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাহাবুদ্দীন আহমদের মৃত্যু

    রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম

     রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে আগামীকাল রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

    শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯ মার্চ বেলা ১০টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে ২০ মার্চ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

    দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা সাহাবুদ্দীন আহমদ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    মরহুমের প্রথম নামাজে জানাজা বিকেল ৪টা ২০ মিনিটে নিজ বাড়ি নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে জাতীয় ঈদ্গাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ