ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে গ্রীক প্রধানমন্ত্রীর ফোন

    শেখ হাসিনাকে গ্রীক প্রধানমন্ত্রীর ফোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। শুক্রবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। খবর বাসসের।

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন। গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিসের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

    বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মিৎসোটাকিস দেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। কথোপকথনের সময় দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যেকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।

    দুই প্রধানমন্ত্রী ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান।

    দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করতে সম্মত হন।

    গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ