ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রেকর্ড যৌতুকের ৩০০ গরু ও ২০০ ষাঁড় পেলেন তরুণী!

    রেকর্ড যৌতুকের ৩০০ গরু ও ২০০ ষাঁড় পেলেন তরুণী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহযুদ্ধে দক্ষিণ সুদানের অবস্থা খুবই নাজুক। দরিদ্র এই দেশটিতে যৌতুক প্রথা একেবারেই উল্টো। সেখানে বিয়ে করতে হলে কনেকে যৌতুক দিতে হয়। এবার দেশটিতে এক তরুণীকে সর্বোচ্চ যৌতুকের প্রস্তাব দিলেন এক যুবক।

    স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, এক তরুণীকে বিয়ে করতে ৩০০টি গরু ও ২০০টি ষাঁড় যৌতুক দেওয়ার প্রস্তাব দিয়েছেন আশুল ওয়াল নামের এক যুবক, যা গৃহযুদ্ধে জর্জরিত দরিদ্র দেশটিতে রেকর্ড ভেঙেছে।

    এর আগে, দক্ষিণ সুদানে সর্বোচ্চ রেকর্ডটি ছিল নিলং নামের এক তরুণীর, যিনি যৌতুক হিসেবে ১০০টি গরু এবং একটি সিক্স-সিলিন্ডার গাড়ি পেয়েছিলেন।

    দক্ষিণ সুদানে যেসব রীতিনীতি, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান রয়েছে, এর মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যৌতুক হিসেবে প্রচুর পরিমাণে গরু দেওয়া অন্যতম। ডিঙ্কা ও নুয়েরসহ বেশ কয়েকটি প্রধান উপজাতিতে এই ধরনের রীতিনীতি এখনো দৃঢ়ভাবে বিদ্যমান।

    সূত্র : গাল্ফ নিউজ, জিও নিউজ


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ