ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দিলারা হাশেম আর নেই

    দিলারা হাশেম আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম আর নেই। শনিবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।

    তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝে মাঝে বাংলা সংবাদ পাঠ করতেন।

    তিনি তৎকালীন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘ দিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন। পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন।

    দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

    দিলারা হাশেম সাহিত্যিক হিসেবেও তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, ঘর মন জানালা (১৯৬৫), একদা এবং অনন্ত (১৯৭৫), স্তবদ্ধতার কানে কানে (১৯৭৭), আমলকির মউ (১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫)। এছাড়া আরও কিছু উপন্যাস, ছোটগল্প গ্রন্থ এবং কবিতার বই রয়েছে।

    তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ