ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দোয়া-দরুদ পড়ে সেতু পার হই

    দোয়া-দরুদ পড়ে সেতু পার হই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর পূর্ব প্রান্তে হোসেন্দী ইউনিয়ন। এই ইউনিয়নের জামালদী-হোসেন্দী সড়কের লস্করদী এলাকার বেইলি সেতুটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

    স্থানীয়রা জানান, সেতুটি দিয়ে পাঁচ টন ভারবাহী যান চলাচলের নিয়ম থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ চাকা বিশিষ্ট লরি ও মালবাহী যানবাহন চলাচলের কারণে সেতুটি আরও বেহাল হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে সেতুটি।

    ট্রাকচালক আমজাদ মিয়া বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দোয়া-দরুদ পড়ে সেতু পার হই।

    জামালদী গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশার চালক রায়হান মিয়া বলেন, প্রায় প্রতিদিন ছোট যানবাহন উল্টে  চালক ও যাত্রী আহতের ঘটনা ঘটে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই চলচল করি।

    গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু বলেন, শিল্প কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।

    গজারিয়া উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ সেতু এলাকায় সমীক্ষা চালানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কংক্রিটের সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ