ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • সড়কে নিথর শালা-দুলাভাই, ব্যাগে ২২ বোতল ফেনসিডিল

    সড়কে নিথর শালা-দুলাভাই, ব্যাগে ২২ বোতল ফেনসিডিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনাজপুরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত সেই শালা-দুলাভাইয়ের ব্যাগে মিলেছে ২২ বোতল ফেনসিডিল।

    রোববার ভোরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় সড়কে ছিটকে পড়ে নিহত হন শালা-দুলাভাই।

    নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার ২৩ বছর বয়সী আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার ও তার শালা ২২ বছরের নজরুল ইসলাম।

    স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেলে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন শালা-দুলাভাই। কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই নিহত হন।

    কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ