ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ভোলায় তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় তাতীঁলীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালন হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ হল রুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    জেলা তাঁতী লীগের আহ্বায়ক এনামুল হক ফরমানের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মহাসিন পাটওয়ারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার সফিকুল ইসলাম।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আ'লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, উপ দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রেহেনা ফেরদৌস, জেলা  কৃষকলীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম রহমান রুবেল সহ উপজেলা, পৌর  তাঁতী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ, ইউনিয়ন,ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবারিষিকী সমাপ্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ