ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় তিন সন্তান জন্ম দেওয়ার পর দুই সন্তানসহ মায়ের মৃত্যু

    মনপুরায় তিন সন্তান জন্ম দেওয়ার পর দুই সন্তানসহ মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় একসাথে তিন সন্তানের জন্ম দেওয়া পর দুই সন্তান সহ প্রসুতি মায়ের মৃত্যু হয়।

    শনিবার রাত সাড়ে ১১ টায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রসুতি মায়ের। পরে রোববার সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে স্বামীর বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রসুতি মায়ের।

    এর আগে জন্ম দেওয়া তিন সন্তানের মধ্যে এক কণ্যা ও এক ছেলের মৃত্যু হয়। তবে জীবিত থাকা অপর কণ্যা সন্তানটির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন প্রসুতির স্বজনরা।

    মৃত্যুবরণকারী প্রসুতি মা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী ও হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের মেয়ে রুপন।

    প্রসুতির স্বামী মহিউদ্দিন জানান, বাড়িতে নরমাল ডেলিভারিতে স্ত্রী দুই কণ্যা ও এক ছেলে সন্তান প্রসব হয়। পরে রক্তক্ষরণ শুরু হলে শনিবার সন্ধ্যা ৬ টায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ১১ টায় হাসপাতালে মৃত্যু হয়। এর আগে জন্ম দেওয়া এক কণ্যা ও এক ছেলের মৃত্যু হয়।

    এই ব্যাপারে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাসেল আহমেদ ভূইয়া জানান, প্রচুর রক্তক্ষরণে প্রসুতি মায়ের মৃত্যু হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ