ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দাম কমল সয়াবিন তেলের

    দাম কমল সয়াবিন তেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সয়াবিন তেলের দাম কমিয়েছে সরকার। বোতলজাত এবং খোলা সয়াবিনের খুচরা মূল্য কমানোর আগে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো হয়েছিল। ভোক্তাদের নাগালের মধ্যে দাম রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

    রোববার (২০ মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

    তিনি বলেন, খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে অপরদিকে, ৫ লিটারের দাম ৩৫ টাকা কমিয়ে করা হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আসছে ঈদুল ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে বলে জানান তিনি।

    আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

    তবে পাম অয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলে জানান তপন কান্তি ঘোষ।

    এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ