ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • লঞ্চডুবিতে প্রধান শিক্ষক নিহত

    স্বামীর হাত ধরেই ছিলেন, পানির নিচে বন্ধন ফসকে হারিয়ে যান ফাতেমা

    স্বামীর হাত ধরেই ছিলেন, পানির নিচে বন্ধন ফসকে হারিয়ে যান ফাতেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় সোনারগাঁ উপজেলার হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নদীতে ডুবে মারা গেছেন।

    ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবি রেহেনা বিলকিস জানান, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে খাইরুন ফাতেমা আজ সকালে তাঁর স্বামীর সঙ্গে পিটিআই-এর সনদের জন্য মুন্সিগঞ্জের একটি যাত্রীবাহী লঞ্চে ওঠেন। কার্গো জাহাজের ধাক্কায় দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে তিনি স্বামীর হাত ফসকে নদীতে তলিয়ে যান। পরে ডুবুরিয়া তাঁর লাশ উদ্ধার করে।

    তাঁর দুই ছেলে আছে, উভয়ই মাদরাসার শিক্ষার্থী।

    নিহত প্রধান শিক্ষকের স্বামী সোনারগাঁ কাজী ফজলুল হক ইউমেন্স কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক আবু তাহের জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে আসলে লঞ্চটিকে যখন কার্গো জাহাজ ধাক্কা দেয় তখন আমরা একে অপরের হাত ধরে ছিলাম। কিন্তু লঞ্চটি যখন ডুবে যায় তখন আমরা দুজন নদীতে তলিয়ে যেতে থাকি। আমি তাঁর হাত ধরে উপরে উঠিয়ে আনতে ব্যর্থ হই। একসময় সে আমার হাত ফসকে নদীতে ডুবে যায়।

    তাঁদের বাড়ী উপজেলার বারদী ইউনিয়নের নাকুরিয়াহাটি গ্রামে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ