ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কে চলতে হবে বিকল্প পথে

    লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কে চলতে হবে বিকল্প পথে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের ঘোলতলী বেইলি সেতুতে প্রতিস্থাপন কাজ চলায় যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। 

    মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাসিম রেজা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ রাতে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের ঘোলতলী বেইলি সেতু দিয়ে যাওয়ার সময় সেতুটি দ্বিতীয় স্প্যানসহ বিধ্বস্ত হয়ে খালে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত সেতুটির স্থলে নতুনভাবে বেইলি সেতু প্রতিস্থাপন কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এ সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে পার্শ্ববর্তী বিকল্প সড়ক পথে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।

    এ ক্ষেত্রে মাওয়াগামী হালকা যানবাহনগুলোকে জোড়পুল-আপড়-ঘোলতলী অথবা মুন্সীগঞ্জ (হাতিমারা)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ী) সড়ক পথে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া ভারী যানবাহনগুলোকে মুন্সীগঞ্জ-ফতুল্লা-পোস্তগোলা সড়ক পথে চলাচল করতে বলা হয়েছে। 

    এদিকে এ প্রতিস্থাপন কাজ যথাসম্ভব স্বল্প সময়ে শেষ করতে চেষ্টা করছে সড়ক বিভাগ, মুন্সীগঞ্জ। একইসঙ্গে এ কাজ চলাকালে মানুষের চলাচলে অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ