ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। বিভিন্ন কার্যক্রমেই তারা আমাদের সহযোগিতা করে থাকে। তাই ভবিষ্যতে দেশটির সাথে সম্পর্ক আরও জোরালো করা হবে।

    সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ঠেকাতে এখন পর্যন্ত আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মডার্না টিকা মার্কিন সরকার এবং দেশটির জনগণ এদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে।

    জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভবিষ্যতেও যদি আমাদের টিকার প্রয়োজন হয়, তারা আমাদের আরও টিকা দেবে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের টিকা সংরক্ষণ ও সরবরাহে ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে। এমনকি আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেও সহযোগিতা করেছে। প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন তারা। আগামীতেও তারা আমাদের সাহায্য সহযোগিতা করা অব্যাহত রাখবেন।

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার, এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হবে।

    এ সময় টিকা কেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ