ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২ কিলোমিটার দূরে মিলল আরো এক লাশ

     শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২ কিলোমিটার দূরে মিলল আরো এক লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো একটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ৭ জনের লাশ উদ্ধার করা হলো।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাবার্ডিন প্যান্ট ও হাফ হাতা টি-শার্ট পরা লাশটি একজন যুবকের। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিখোঁজদের স্বজনরা লাশটি শনাক্ত করতে পারেননি।

    এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি নদীর ‘৫৫ হাত’ নিচ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

    নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চডুবির ঘটনায় প্রতিটি লাশের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    রোববার দুপুরে নারায়ণগঞ্জে চর সৈয়দপুরের আল আমিননগর সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এমভি রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। ঐ সময় ১৫-২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ হন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ