ভোগ্যপণ্যের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, টিসিবির কার্ড দেওয়ার নামে কারও বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি স্থানীয় জেলা ও ভোক্তা অধিকার আইনের ম্যাজিষ্ট্রেটগণ ব্যবস্থা নেবেন। সোমবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে কিছুপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব থাকায় এবং কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহার করায় তেলের দাম এখন নিম্নমুখী। রমজান মাস এলেই আমাদের দেশের কিছু মানুষ বাজার থেকে বেশি বেশি পণ্য কিনে মজুদ করার কারণেই স্বাভাবিকভাবে কিছু জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণেই সরকার নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সারাদেশে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে টিপু মুন্সি বলেন, আমরা প্রভাব বিস্তার করতে পারি না। আমাদের দায়িত্ব প্রভাব যতটুকু কম ফেলানো যায়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে প্রভাবের সম্ভাবনা রয়েছে। আমরা ইউক্রেন থেকে গম আমদানি করতাম, এখন চেষ্টা করা হচ্ছে আমাদের মাঠ থেকে সংগ্রহ করা।
এইচকেআর