ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

    অডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বার্তাটি প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।

    শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

    অডিও বার্তায় চলমান করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

    বার্তায় করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ