ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিসহ ২৬ জেলা আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

     ঝালকাঠিসহ ২৬ জেলা আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইন মন্ত্রণালয়ের (আইন বিচার বিভাগের) বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সারাদেশের ৩৮ জেলায় অধস্তন আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার (মাতৃদুগ্ধপান কেন্দ্র) স্থাপন করা হয়েছে। তবে ২৬ জেলায় এখনো এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার অবশিষ্ট এসব জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা জারি করা হয়েছে।

    সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. একরামুল হক শামীম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জেলাগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও।

    উপরোক্ত জেলাসমূহের জেলা ও দায়রা জজকে আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চের মধ্যে সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করে ছবিসহ এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে জানাতে বলা হয়েছে।

    এর আগে গত বছরের ৯ ডিসেম্বর দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে বলা হয়। একই সঙ্গে যেসব জেলায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে, সেসব জেলা থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ছবিসহ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব জেলায় এ নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় সম্প্রতি পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। এতে অবশিষ্ট ২৬টি জেলায় জেলা ও দায়রা আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা জারি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ