ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • একাত্তরে পরাজিতরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: হানিফ

    একাত্তরে পরাজিতরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: হানিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে গড়ে তোলার জন্য জাতির পিতা যখন কাজ শুরু করেছিলেন তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করা, বিপর্যস্ত ও ব্যর্থ প্রমাণিত করার জন্য দেশে-বিদেশে চক্রান্ত হয়েছে। যার ফলে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। একাত্তরের সেই পরাজিত শক্তি এখনো সুযোগ পেলে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

    মঙ্গলবার (২২ মার্চ) ধানমন্ডির একটি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কৃত্রিম উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিকারী সিন্ডিকেটের শাস্তির দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

    হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের দোহাই দিয়ে নানাভাবে মিথ্যাচার করে। তারা ধর্মকে অপব্যাখ্যা করে। আমাদের অল্পশিক্ষিত মানুষকে ধর্মান্ধ করার চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র করেছে এবং এখনও করছে। আর এদের দোসর বিএনপি।’

    ‘মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এসব বলার কারণ তারা দেশের উন্নয়ন করতে পারেনি। বিএনপি সরকারের উন্নয়ন চোখে দেখে না। যার কারণে প্রেসক্লাবের সামনে বিএনপি নেতারা প্রতিদিন ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। ক্ষমতায় থাকতে একটা ভালো কাজ করতে পারেনি। হাওয়া ভবন, খাওয়া ভবন করে তারা লুটপাট আর মানুষ খুন করেছে। এছাড়া আর কিছু করতে পারেনি।’

    বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সুধী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, জমিয়াতুস সাহাবা মাদরাসার প্রিন্সিপাল রুহুল আমীন খান ও উজানী মাদরাসার আবদুর রহমান প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ