ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

    দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে টিঅ্যান্ডটি অফিসের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের একজন উপপরিদর্শক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ওই ঘটনার পর জাহাঙ্গীর মিয়া(৫০) নামে ওই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজধানীর শাহবাগ থানায় কর্মরত।

    ঘটনার সময়ে উপপরিদর্শক জাহাঙ্গীর মিয়া ইউনিফর্ম পরিহিত ছিলেন। পুলিশের কর্মকর্তারা বলছেন, কোনো ছিনতাইকারী বা মাদকসেবী এই ঘটনা ঘটাতে পারে। তবে বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীও যে পুলিশের ওপর আক্রমণ করে বা নানা সময়ে এ ধরনের হুমকি দিয়েছে সে বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা।

    আহত পুলিশ কর্মকর্তা জানান, মামলা সংক্রান্ত কাজে জজ কোর্টে দায়িত্ব পালন শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহবাগ থানায় ফিরছিলেন। অতিরিক্ত যানজট থাকায় বাস থেকে গুলিস্তানে নেমে হাঁটতে শুরু করেন তিনি। টিঅ্যান্ডটি অফিসের সামনে যাওয়া মাত্রই হঠাৎ করে পেছন থেকে এক যুবক ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে পথচারীদের সহায়তায় হাসপাতালে আসেন।

    তিনি জানান, বুঝতে পারছেন না, কেন এমন ঘটনা ঘটল। অনেক মামলার তদন্ত করেন, অপরাধীদের আইনের আওতায় নেন, এতেও শত্রু তৈরি হতে পারে।

    চিকিৎসকদের উদ্ধৃত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, উপপরিদর্শক জাহাঙ্গীরকে পেছন থেকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার পিঠের নিচের দিকে অন্তত এক ইঞ্চি ক্ষত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ