ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দৌলতদিয়া ঘাটের পন্টুন ছিঁড়ে পদ্মায় মাইক্রোবাস

    দৌলতদিয়া ঘাটের পন্টুন ছিঁড়ে পদ্মায় মাইক্রোবাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে একটি মাইক্রোবাস ডুবে গেছে।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ৫ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

    মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে হঠাৎ ঝড় শুরু হলে ঢেউয়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনের ওপর থাকা কালো রংয়ের নোয়া মাইক্রোবাসটি ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। 

    এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টা পর্যন্ত ডুবুরিরা মাইক্রোবাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

    গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 


    দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ বলেণ, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী মাইক্রোবাসটি উঠতে যায়। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের তার ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় মাইক্রোবাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই মাইক্রোবাসটি পেছনের দিকে গেলে সঙ্গে সঙ্গে পন্টুন থেকে সেটি নদীতে চলে যায়।

    তিনি আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ