গ্যাসের চুলায় ২০ শতাংশ দাম বাড়ার প্রস্তাব
বাসাবাড়ির গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।
বিইআরসি'র কারিগরি মূল্যায়ন কমিটি গ্রাহকদের এক চুলা ৯২৫ থেকে ৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫ থেক ১০৮০ টাকার করার প্রস্তাব করেছে। এতে দুই চুলার গ্রাহকদের মাসে ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকদের মাসে ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হলো।
শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেক গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।
এমইউআর