ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুহুল আমিন খান (৪২) নামে কৃষকের  মৃত্যু হয়েছে। রুহুল আমিন খান(৪২) উপজেলার কুকুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিমৃতুঞ্জয় গ্রামের মোসলেম খানের ছেলে। আজ ২৩ মার্চ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যয়,  বুধবার সকালে রুহুল আমিন পানের বরজে কাজ করতে গেলে অসতর্কতা বসত হঠাৎ তিনি  পানের বড়ে পানি দেয়ার জন্য নেয়া মটারের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পথচারীরা  রুহুল আমিনকে পানের বরজে পড়ে থাকতে দেখে  উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমতলী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্বার করে আমতলী থানায় নিয়ে আসেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ  একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের আবেদনের কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ  পরিবারের  কাছে  দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ