ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘তরুণদের হাতে স্বপ্নের চাবি, তারাই গড়বে আগামীর বাংলাদেশ’

    ‘তরুণদের হাতে স্বপ্নের চাবি, তারাই গড়বে আগামীর বাংলাদেশ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা সরকারি ব্রজলাল কলেজের বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর চাওয়া অনুযায়ী সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে ও হৃদয়ে মুজিবকে ধারণ করতে হবে।’

    দীপু মনি বলেন, ‘স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি তরুণদের হাতে রয়েছে। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।’

    শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর দৃশ্যমান ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম সঠিক পথে না চলে ভুল পথে পা বাড়ালে জাতির পক্ষে স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে নয়। এজন্য বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে।

    এ সময় সরকারি ব্রজলাল কলেজের মিলনায়তন সংস্কারের প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী। বলেন, সরকারি ব্রজলাল কলেজসহ দেশের ১৬টি শতবর্ষী কলেজকে শিক্ষার ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

    কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানে বি. এল কলেজ জার্নালের মোড়ক উন্মোচন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এর আগে মন্ত্রী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

    অন্যদিকে সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে খুলনা জেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল মতবিনিময় সভার আয়োজন করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ