ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টিসিবি কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ

    টিসিবি কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় সরকার টিসিবির মাধ্যমে জনসাধারণকে সুলভমূল্যে পণ্য দেওয়ার চেষ্টা করছে। সংস্থাটির কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

    আজ বুধবার (২৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠক শেষে আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘কমিটি টিসিবির কার্যক্রম আরও জোরদার করতে বলেছে। এজন্য লোকবল বাড়ানো, বিভাগে বিভাগে গুদাম তৈরি, অর্থ বরাদ্দ বাড়ানো, আমদানিকারকদের কাছ থেকে টিসিবি যেন সরাসরি পণ্য কিনতে পারে, সে ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিটি।’

    কমিটির বৈঠকে ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয় জানিয়ে সভাপতি বলেন, ‘ব্যবসায়ীরা অন্যায়ভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করেছেন। পুরো দেশবাসীকে লজ্জায় ফেলেছেন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে।’

    হঠাৎ রডের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রডের দাম কেন বেড়েছে, তা সাত দিনের মধ্যে জানাতে বলেছে কমিটি। এর পেছনে সিন্ডিকেট কাজ করছে কি না, তা খুঁজে দেখতে বলেছে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ