ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • স্ত্রীর পর স্বামীর বিষপান, প্রাণ গেল স্ত্রীর

     স্ত্রীর পর স্বামীর বিষপান, প্রাণ গেল স্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে বিষপান করেছেন স্বামী-স্ত্রী। এতে স্ত্রীর মৃত‍্যু হয়েছে। স্বামীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    বুধবার (২৩ মার্চ) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেজে, সকালে স্বামী আব্দুল আলিমের (৫০) সঙ্গে স্ত্রী রহিমা বেগমের (৪২) ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে রহিমা বেগম  ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন। পরিবারের অন‍্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নেওয়ার সময় রহিমা বেগম মারা যান। তিনি সন্তানের জননী।

    পরে এ খবর শুনে তার স্বামী আব্দুল আলিমও বিষপান করেন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুপুরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আব্দুল আলিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মুমূর্ষু অবস্থায় একজন বিষ খাওয়া রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রহিমার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ