ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১০ মামলার আসামি কবির ডাকাত গ্রেপ্তার

    ১০ মামলার আসামি কবির ডাকাত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে কাইব্যা ডাকাত দলের প্রধান কবির আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩টি ধর্ষণ ৬টি ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। 

    বুধবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদালিয়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।  

    তিনি বলেন, কবিরের ঘর তল্লাশি করে সিলিংয়ের উপর থেকে একটি থ্রি কোয়ার্টার গান, ২টি দেশীয় এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

    র‌্যাবের এ কর্মকর্তা বলেন, কবির আহমেদ বাঁশখালীর উত্তর জলদী এলাকার মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে তার এলাকায় কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। কবির এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ