ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অপহরণের ১৪ মাস পর তরুণী উদ্ধার

    অপহরণের ১৪ মাস পর তরুণী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর সেনবাগ থেকে অপহৃত সাবিয়া আফরিন প্রকাশ তিশি চৌধুরী (১৭) নামের এক তরুণীকে অপহরণের ১৪ মাস পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৩ মার্চ) দুপুরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

    উদ্ধারকৃত সাবিয়া আফরিন প্রকাশ তিশি চৌধুরী সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতুইন গ্রামের মো. কামাল উদ্দিনের মেয়ে। 

    জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ ডিসেম্বর সেনবাগ উপজেলা থেকে ভুক্তভোগী সাবিয়া আফরিনকে অপহরণ করা হয়। এরপর ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও অপহৃত তরুণীকে উদ্ধার করতে পারেনি সেনবাগ থানা পুলিশ। পরবর্তীতে ২০২২ সালের ১৪ জানুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

    জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত বিভিন্ন স্থান পরিবর্তন করায় আমরা উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। অপহরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে উদ্ধারকৃত সাবিয়া আফরিন প্রকাশ তিশি চৌধুরীকে আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে ২২ ধারায় জবানবন্দি নিয়ে বাবা মায়ের কাছে সোপর্দ করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ