ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও দুজন

    ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও দুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে টানা ছয় দিন ডেঙ্গুশূন্য ছিল দেশ।

    বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, গতকাল ২২ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ মার্চ সকল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে আরও দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দুজনই যশোরে চিকিৎসা গ্রহণ করছেন।

    বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট দুজন ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকেই ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৯৯ জন চিকিৎসা নিচ্ছেন।

    এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৫ জন। এ সময় সারাদেশে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

    প্রসঙ্গত, প্রতি বছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। এসময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। ২০২০ এ করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা না হলেও ২০২১-এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ এবং মারা যান ১০৫ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ